WE ARE HIRING • বাড্ডা ও আফতাবনগর টিম
Build the Future of
Broadband & Optical Fiber
গ্রীন লিংক নেটওয়ার্কস বিশ্বাস করে দক্ষ ও উদ্যমী কর্মীই একটি আধুনিক টেলিকম নেটওয়ার্কের মূল চালিকাশক্তি। আপনি যদি অপটিক্যাল ফাইবার টেকনোলজি, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বা এন্টারপ্রাইজ সেলসে ক্যারিয়ার গড়তে চান—তবে এখনই যোগ দিন আমাদের পরিবারে।
কেন গ্রীন লিংক এ কাজ করবেন?
- ✔ নিয়মিত বেতন ও বছরে ২টি উৎসব বোনাস (ঈদ বোনাস)
- ✔ উচ্চ পারফরম্যান্স ইনসেনটিভ ও বিক্রয় কমিশন
- ✔ আধুনিক ফাইবার স্প্লাইসিং ও সিসকো/মাইক্রোটিক হ্যান্ডস-অন ট্রেনিং
- ✔ ফ্রেন্ডলি ও সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ
- ✔ দ্রুত পদোন্নতি ও সিনিয়র পজিশনে দায়িত্বের সুযোগ
CURRENT VACANCIES
উন্মুক্ত চাকুরীর পদসমূহ
বাড্ডা ও আফতাবনগর জোনে আমাদের অপারেশনে যোগ দিতে আগ্রহী দক্ষ প্রার্থীদের আহ্বান করা হচ্ছে
ফুল-টাইম • ফিল্ড অপারেশন
পদসংখ্যা: ০৪ জন
অপটিক্যাল ফাইবার টেকনিশিয়ান (FTTH Technician)
লোকেশন: বাড্ডা ও আফতাবনগর, ঢাকা ১২১২
দায়িত্বসমূহ:
- নতুন ক্লায়েন্ট এন্ডে FTTH ড্রপ কেবল টানা ও কানেকশন স্থাপন
- OTDR মেশিন ও অপটিক্যাল পাওয়ার মিটার ব্যবহার করে ফাইবার ফল্ট নির্ধারণ
- ফিউশন স্প্লাইসিং (Fusion Splicing) ও TJ বক্স প্রিপারেশন
- গ্রাহকের অন-সাইট ইন্টারনেট সমস্যার দ্রুত সমাধান (MTTR < ৩০ মি.)
যোগ্যতা: ১-২ বছর ISP ফিল্ডে কাজের অভিজ্ঞতা। বাইক/সাইকেল চালানোদের অগ্রাধিকার।
বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয়
আবেদন করুন
ফুল-টাইম • কোর নেটওয়ার্ক
পদসংখ্যা: ০২ জন
NOC সাপোর্ট ইঞ্জিনিয়ার (L1 / L2)
লোকেশন: গ্রীন লিংক সেন্ট্রাল NOC, আফতাবনগর
দায়িত্বসমূহ:
- 24/7 নেটওয়ার্ক কোর রাউটার (MikroTik RouterOS) ও OLT মনিটরিং
- BGP, OSPF, VLAN, ব্যান্ডউইথ কিউয়িং ও আইপি পুল কনফিগারেশন
- কর্পোরেট ক্লায়েন্টদের 99.95% আপটাইম ট্র্যাকিং ও সমস্যা ট্রাবলশুটিং
- ফিল্ড টিমের সাথে সমন্বয় করে লিংক ডাউন সমস্যার সমাধান নিশ্চিত করা
যোগ্যতা: B.Sc/Diploma in CSE/EEE/ETE। CCNA অথবা MTCNA কোর্স থাকলে অগ্রাধিকার। শিফট ডিউটিতে আগ্রহী হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে (অভিজ্ঞতা ভিত্তিক)
আবেদন করুন
ফুল-টাইম • সেলস ও মার্কেটিং
পদসংখ্যা: ০৩ জন
কর্পোরেট সেলস এক্সিকিউটিভ (B2B)
লোকেশন: বাড্ডা, আফতাবনগর ও প্রগতি সরণি
দায়িত্বসমূহ:
- বাড্ডা ও আফতাবনগরের কর্পোরেট অফিস, শোরুম ও প্রতিষ্ঠানে ভিজিট ও পিচিং
- ডেডিকেটেড ১:১ কর্পোরেট ফাইবার ইন্টারনেট ও লিজড লাইন সেলস নিশ্চিত করা
- ক্লায়েন্ট রিলেশনশিপ বজায় রাখা ও নতুন লিড জেনারেট করা
- মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। চমৎকার যোগাযোগ দক্ষতা ও প্রেজেন্টেশন ক্ষমতা। ISP সেলসে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
বেতন: মূল বেতন + আকর্ষণীয় বিক্রয় কমিশন
আবেদন করুন
ফুল-টাইম • হেল্পডেস্ক
পদসংখ্যা: ০২ জন
কাস্টমার কেয়ার ও বিলিং এক্সিকিউটিভ
লোকেশন: গ্রীন লিংক হেড অফিস, আফতাবনগর
দায়িত্বসমূহ:
- ইনবাউন্ড কল, হোয়াটসঅ্যাপ ও হেল্পলাইনে গ্রাহকদের সমস্যার তথ্য গ্রহণ
- CRM সফটওয়্যারে সাপোর্ট টিকিট ওপেন এবং টেকনিক্যাল টিমের সাথে ফলো-আপ
- মাসিক ইন্টারনেট বিল ট্র্যাকিং ও ক্লায়েন্টদের বিলিং কনফার্মেশন প্রদান
- বিনীত ও সহযোগিতাপূর্ণ আচরণের মাধ্যমে কাস্টমার সন্তুষ্টি রক্ষা
যোগ্যতা: HSC/স্নাতক। দ্রুত বাংলা ও ইংরেজি টাইপিং ও পরিষ্কার বাচনভঙ্গি আবশ্যক।
বেতন: আকর্ষণীয় ও সময়মতো প্রদান
আবেদন করুন
ONLINE APPLICATION
অনলাইনে চাকুরীর আবেদন জমা দিন
আপনার সঠিক তথ্য ও সিভি/বায়োডাটার গুগল ড্রাইভ বা ড্রপবক্স লিংক দিয়ে ফর্মটি পূরণ করুন।